ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্বচ্ছ ক্ষমতা হস্তান্তরের বার্তা দিলেন ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক ও নিরাপদভাবে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। তিনি জানিয়েছেন, এটি কোনো পালিয়ে যাওয়ার বিষয় নয়, বরং দায়িত্বের সঙ্গে এক স্বাভাবিক প্রক্রিয়া।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নিজের জন্য সেইফ এক্সিট চাই না, আমরা চাই স্বাভাবিক এক্সিট হোক। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার বাড়িতে থাকব; বিদেশে পালাব না। আমার তো দ্বিতীয় কোনও ঘর নেই।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নির্ধারিত। প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের মাধ্যমে আমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছি। কোনো শঙ্কা থাকলে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি শতভাগ।
ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়; এটি সেক্যুলার রাষ্ট্র এবং সংবিধানও সেকুলার। তাই রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে আমাকে সব ধর্মীয় স্থানে উপস্থিত হতে হবে। আমি একক কোনো ধর্মের উপদেষ্টা নই। অপপ্রচারে কান দেবেন না।
সমাবেশে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত