ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ দর্শনার্থীদের
ডুয়া ডেস্ক: ভিজিট ভিসায় এখন মসজিদে নববীতে কোরআন শিক্ষা ও আরবি ভাষা কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ইসলামিক জ্ঞান ও ভাষা শিক্ষায় আগ্রহীদের জন্য সৌদি আরবের মদিনায় উন্মুক্ত হয়েছে এই বিশেষ সুযোগ, যা দুই মাসব্যাপী অনন্য অভিজ্ঞতা এনে দেবে অংশগ্রহণকারীদের জন্য।
মসজিদে নববীর প্রশাসন জানিয়েছে, এখন থেকে ভিজিট ভিসাধারীসহ যেকোনো ভিসায় আগত মুসল্লিরা নববী মসজিদের অভ্যন্তরে অনুষ্ঠিত কোরআন পাঠের ক্লাসে অংশ নিতে পারবেন। প্রতিদিন নিয়মিতভাবে এসব ক্লাসে স্তরভেদে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নবীনরা কিরাত ও তাজবীদ শিখেন, আর অগ্রসর শিক্ষার্থীরা কোরআনের তাফসির বা ব্যাখ্যা অধ্যয়ন করেন।
এছাড়া ভিজিট ভিসাধারীদের জন্য মদিনার ইসলামিক ইউনিভার্সিটি ছয় সপ্তাহ মেয়াদি একটি বিশেষ আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এতে অংশগ্রহণকারীরা আরবি পড়া, লেখা ও কথোপকথনের অনুশীলনের পাশাপাশি ধাপে ধাপে ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়টি নববী মসজিদের কাছাকাছি অবস্থিত হওয়ায় দুই জায়গায় পাঠ গ্রহণ শিক্ষার্থীদের জন্য তৈরি করছে ধারাবাহিক ও গভীর ধর্মীয়–শিক্ষামূলক অভিজ্ঞতা। এই দুটি কোর্স মিলে মোট প্রায় দুই মাসের একটি পূর্ণাঙ্গ ধর্মীয় ও ভাষা শেখার সুযোগ তৈরি হয়েছে। তবে দুটি প্রোগ্রামের নিবন্ধন প্রক্রিয়া আলাদা—মসজিদে নববীর ক্লাসে নাম লেখানো তুলনামূলক সহজ, আর বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হতে নির্দিষ্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত