ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ঢাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আসছে এই সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে যাচ্ছে। রবিবার (১২ অক্টোবর) বিভিন্ন অনুষদের ডিনদের উপস্থিতিতে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার ভর্তি কমিটির সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সংবাদমাধ্যমকে বলেন, ডিনস কমিটি সাধারণত ভর্তি পরীক্ষার প্রস্তাবনা আলোচনা করে, পরে ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত করা হয়। তিনি আরও জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য ও ছুটি, রেজাল্ট প্রকাশের সময়সহ সব বিষয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানিয়েছে, ডিনস কমিটির বৈঠকে সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া নভেম্বরের প্রথম দিকে শুরু হতে পারে। প্রাথমিক সম্ভাব্য তারিখ অনুযায়ী: ২৮ নভেম্বর আইবিএ, ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। চূড়ান্ত তারিখ শনিবার ও রবিবার অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পর নিশ্চিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)