ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কৃষিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবদেক: বাংলাদেশের কৃষিখাতে প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনা করতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি, প্রাণিসম্পদ এবং দুই দেশের পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
আলোচনার শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন সহযোগী। দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ করে কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সহায়তা বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে কৃষিপণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য আরও শক্তিশালী করতে আগ্রহী। এ খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি