ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিল্প বর্জ্য দূর করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত গাজীপুরের শ্রীপুরের ঐতিহাসিক ‘চৌক্কার খাল’ আবারও তার হারানো যৌবন ফিরে পেতে যাচ্ছে। প্রায় পাঁচ দশক আগে জিয়াউর রহমান যে খালের মাটি কেটে গ্রামবাংলার কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন, বর্তমান সরকার সেই ঐতিহ্য রক্ষা ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে এক নতুন মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে শ্রীপুরে এই খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।
শিল্প কলকারখানা ও পরিবেশ নিয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘বিভিন্ন শিল্প কল-কারখানা ভেঙে দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া যাবে না। তবে পরিকল্পিত শিল্প কারখানা ও পরিকল্পিতভাবে বর্জ্যগুলো যেন দূর হয়। বর্জ্য দূর করার জন্য একটি নতুন প্রকল্প গ্রহণের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। সেটি নিয়ে আমরা আলোচনা করছি।’ তিনি আরও জানান, খালের দুই পাশে থাকা বসতবাড়ি ও শিল্প কারখানার বর্জ্য যাতে সরাসরি পানির প্রবাহে বাধা না দেয়, সেজন্য আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করা হবে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে সাধারণ মানুষকে এর সুফল দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য।
নবনির্বাচিত সরকারের উন্নয়ন দর্শন তুলে ধরে এ্যানি চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দৃশ্যমান কিছু কাজ শুরু করেছি। যেগুলোর বেশকিছু জনগণের সামনে দৃশ্যমান এবং এগুলো আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের কাছে থেকে দেশকে নতুন করে সামনের দিকে এগিয়ে নেওয়া, নতুনভাবে নির্মাণ করা। সেই কাজ আমরা শুরু করেছি।’ তিনি মনে করেন, জনগণের সরাসরি অংশীদারিত্বই দেশের প্রকৃত অগ্রগতি নিশ্চিত করবে।
এই সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ খালের সাথে জড়িয়ে আছে গভীর রাজনৈতিক ইতিহাস। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি শ্রীপুরের এই দুর্গম এলাকায় এসেছিলেন এবং সাধারণ শ্রমিকদের সাথে নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় অযত্ন-অবহেলায় প্রায় অস্তিত্ব হারানো এই খালটি এখন ১ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে পুনঃখনন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে এই খালের সংস্কার কাজ সম্পূর্ণ শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল