ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
ডুয়া ডেস্ক: আজ ১১ অক্টোবর, ২০২৫, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিটি বছর জাতিসংঘের সদস্য দেশগুলো এই দিনটি পালন করে থাকে, যা মেয়েদের অধিকার ও সুস্থতার ওপর মনোনিবেশ করা হয়। এবারের প্রতিপাদ্য হলো “দ্য গার্ল, আই এম, দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস” বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই : সংকটের সামনের সারিতে মেয়েরা’।
দিবসটির মূল লক্ষ্য লিঙ্গ বৈষম্য দূরীকরণ, মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করা, পরিপুষ্টি ও স্বাস্থ্য সুবিধা প্রদান, আইনি সহায়তা ও ন্যায় প্রতিষ্ঠা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ রোধ করা। প্ল্যান ইন্টারন্যাশনাল নামক বেসরকারি সংস্থার উদ্যোগে এ দিবসের সূচনা হয়, যার মাধ্যমে কন্যাশিশুর স্বাস্থ্য ও অধিকার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা হয়।
প্ল্যান ইন্টারন্যাশনালের “কারণ আমি একজন মেয়ে” আন্দোলনের মাধ্যমে এই দিবসের ধারণা আন্তর্জাতিক মঞ্চে ছড়িয়ে পড়ে। কানাডার সহযোগিতায় এই উদ্যোগকে সমর্থন দেয় জাতিসংঘ। ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রস্তাবটি গৃহীত হয় এবং ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান