ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নোবেলজয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মারিয়া কোরিনা মাচাদোর সাহসী সংগ্রামের স্বীকৃতি হিসেবেই এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার এসেছে। তিনি নিপীড়নের মুখে থেকেও তার জনগণের স্বাধীনতা ও ন্যায়ের জন্য আপসহীন লড়াই চালিয়ে গেছেন।
ইউনূস আরও বলেন, নোবেল কমিটি যথার্থভাবেই উল্লেখ করেছে গণতন্ত্র এমন মানুষের ওপর নির্ভর করে, যারা ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস করে। তারা আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় বরং সাহস ও দৃঢ়তার সঙ্গে তা রক্ষা করতে হবে।
তিনি যোগ করেন, মারিয়া কোরিনা মাচাদো এমন এক ব্যক্তি, যিনি আরও সুন্দর ও ন্যায়ভিত্তিক বিশ্বের স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর