ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভারতে ৩৪ বাংলাদেশি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এর মধ্যে রাজধানী দিল্লি থেকে ২৮ জন এবং পশ্চিমবঙ্গ থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
দিল্লি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দক্ষিণ–পূর্ব জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযানে ওই ২৮ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয় পুলিশ। তবে তাদের কারও কাছেই ভারতে প্রবেশ বা বসবাসের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। বর্তমানে আটককৃতদের একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে এবং সেখান থেকেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের বরাতে জানা গেছে, রাজ্যের মুর্শিদাবাদের রানীনগর ও ডোমকল থানার পৃথক অভিযানে আরও ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় ছয় মাস আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। বর্তমানে তারা কেরালায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। তাদের প্রত্যেকের বাড়ি রাজশাহীর সাহারাগাছি এলাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা