ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ভোটার তালিকা হালনাগাদে ইসিকে সহায়তা করছে ইউএনডিপি
ডুয়া নিউজ :ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি।
রোববার (১৯ জানুয়ারি) উপকরণগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে হস্তান্তর করবে সংস্থাটি।
বিষয়টি নিশ্চিত করে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ল্যাপটপ, স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে ইউএনডিপি।
ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে। আগামী ৩ ফেব্রয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে ইসি।
ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে তারা। ইতোমধ্যে তারা নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠক করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন