ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘ডিজিটাল যুগে সঠিক তথ্যের আদানপ্রদান গুরুত্বপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রযুক্তির যুগে যোগাযোগ যত সহজ হয়েছে, সঠিক তথ্যের আদানপ্রদান ততটাই গুরুত্বপূর্ণ।
শুক্রবার রাজধানীর আগারগাঁও ডাক ভবনে ডাক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শহীদ আনাসের চিঠির মতো প্রত্যাশা এবং দায়বদ্ধতার ভিত্তিতেই সকলকে কাজ করতে হবে, তবেই প্রকৃত পরিবর্তন আসবে। তিনি আরও সতর্ক করেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বহু মানুষ তাদের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে। সেই প্রেক্ষাপটে ডাক বিভাগের ঠিকানা হালনাগাদ এবং ডিজিটাল রূপান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ডাক বিভাগ ই-কমার্সের সঙ্গে সংযুক্ত হবে। এতে মানুষের মধ্যে ই-কমার্সের ওপর যে আস্থাহীনতা রয়েছে, তা দূর করতে সাহায্য করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই ডাক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত