ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সমালোচনার মাঝেও নতুন টিভি লাইসেন্স অনুমোদন করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সমালোচনা থাকলেও সরকার নতুন গণমাধ্যমের অনুমোদন দিবেন। তিনি বলেন, নতুন মিডিয়ার মাধ্যমে যেখানে নতুন ন্যারেটিভ তৈরি হবে, সেখানে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-তে আয়োজিত ‘জুলাই ও তারপর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদের সময়কার কোনো মিডিয়া বন্ধ করা হয়নি। যতই সমালোচনা করা হোক, আমরা নতুন মিডিয়ার অনুমোদন দেব।
এসময় তিনি জানান, সম্প্রতি ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামের দুটি টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। দেশীয় গণমাধ্যমে মঙ্গলবার এ খবর প্রকাশিত হয়। খবর অনুযায়ী, দুটি চ্যানেলের লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও জাতীয় নাগরিক কমিটি-এর এক নেতা। বিষয়টি নিয়ে বিভিন্ন বিতর্কও সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা মাহফুজ আলম আরও অভিযোগ করেন, ধীরে ধীরে জুলাইকে অপসারণের চেষ্টা চলছে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার ন্যারেটিভের ওপর ভর করে ক্ষমতায় থাকা চেষ্টা আবারও পুনরায় চালানো হচ্ছে। যারা ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছে, তাদের চেহারা নানাভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।
মাহফুজ আলম আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর মোবাইল ভায়োলেন্সের মাধ্যমে নানা ন্যারেটিভ তৈরি করে জুলাইকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি