ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মারা গেছেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম
নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (৭৩) শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুঃসংবাদ জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সকল স্তরের নৌ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তার জানাজা শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২ নভেম্বর ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১ জুন ১৯৭৩ সালে সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। এরপর কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অবদান রাখেন।
তিনি ১০ ফেব্রুয়ারি ২০০৭ থেকে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর অগ্রযাত্রা ত্বরান্বিত হয়েছে। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি