ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনা-সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্বক অপহরণ ও গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাকর্মকর্তাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ১২টি সংশ্লিষ্ট দপ্তরেও এই পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে। এসব আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ২৩ জন সাবেক ও বর্তমান সেনাকর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পাঁচ মহাপরিচালক এবং র্যাবের সাবেক তিন প্রধানও অন্তর্ভুক্ত।
গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বুধবার বিকেলে দুই মামলায় ৩০ আসামির গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও ১২টি দপ্তরে পাঠানো হয়েছে। এই ১২ দপ্তরের মধ্যে রয়েছে চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন), প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট, কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল এবং সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।
এর আগে বুধবারই ট্রাইব্যুনাল-১ জোরপূর্বক অপহরণ ও গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একই দিন আরেকটি মামলায় শেখ হাসিনা ও ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর কোনো অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরিতে থাকলে তারা সেখান থেকে গ্রেপ্তার করা যাবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই মুহূর্তে যারা সরকারি পদে রয়েছেন, তাদেরকে সেই অনুযায়ী গ্রেপ্তার করা সম্ভব হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি