ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বাজারে লাগামহীন সবজির দাম
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: রাজধানীর সবজির বাজারে গত চার মাস ধরে দাম ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, মৌসুম শেষ বা বৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত এর মতো নানা কারণ দেখিয়ে বিক্রেতারা অতিরিক্ত দাম ধরে রেখেছেন। বাজারে পেঁপে ছাড়া অন্যান্য সবজির দাম সাধারণত ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকলেও কিছু সবজি এর চেয়েও বেশি বিক্রি হচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পটল প্রতি কেজি ৭০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা এবং ঝিঙা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, গাজর ১৩০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা, লেবু ৪০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা চরম অতিরিক্ত দামের কারণে সমস্যায় পড়েছেন। নিউ মার্কেট কাঁচা বাজারে কেনাকাটা করা ফারজানা ইসলাম বলেন, “আগে এক কেজি সবজি কিনতাম, এখন দাম বেশি হওয়ায় মাত্র আধা কেজি কিনছি। সাধারণ ক্রেতারাও একই সমস্যার সম্মুখীন।” কাউরান বাজারের মুহাম্মাদ রনি যোগ করেন, “দাম বাড়ার পরও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ চোখে পড়েনি। মৌসুম শুরু বা শেষ কখন, বোঝা যাচ্ছে না।”
সবজি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে খেত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে কিছুদিনের জন্য দাম বাড়তে পারে। এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ায় বাজারে সরবরাহ কম, যার কারণে দাম ঊর্ধ্বমুখী। তবে নতুন ফসল উঠলে শীঘ্রই দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে সবজির দাম নিয়ন্ত্রণ করতে হলে সরবরাহ ব্যবস্থায় আরও মনিটরিং ও পরিকল্পনার প্রয়োজন। কৃষি উৎপাদন, পরিবহন ও পাইকারি স্তরে যথাযথ সমন্বয় না থাকলে ক্রেতারা দীর্ঘমেয়াদি সমস্যার সম্মুখীন হবেন। সরকারের খাদ্য ও কৃষি বিভাগকে নিয়মিত বাজার মনিটরিং চালানো এবং বিকল্প সরবরাহ নিশ্চিত করা জরুরি বলে তারা জানান।
অপরদিকে ক্রেতাদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কম থাকলেও বিক্রেতারা দাম বেশি ধরছেন। বাজারে মূল্য নিয়ন্ত্রণে না থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য তাজা সবজি ক্রয় করা কঠিন হয়ে যাবে। তাই ক্রেতা ও সরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ ছাড়া দাম স্থিতিশীল করা সম্ভব নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ