ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আগারগাঁওয়ে অবৈধ 'কেকপট্টি' উচ্ছেদে যৌথ অভিযান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড় দোকানপাট, যা স্থানীয়দের কাছে 'কেকপট্টি' নামে পরিচিত, তা উচ্ছেদ করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে স্থায়ীভাবে দোকান বসানোর কারণে এলাকায় যানজট ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছিল।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বাংলা ট্রিবিউনকে জানান, প্রথমে অল্প কিছু দোকান থাকলেও ধীরে ধীরে তা শতাধিক দোকানে পরিণত হয়। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালানোর কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল এবং পথচারীরাও ভোগান্তিতে পড়ছিলেন। এই বিষয়ে ৯৯৯-এ নিয়মিত অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের পুনরায় সড়ক বা ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেক, মিষ্টি, পান-সিগারেট, ফলমূল, জুস ও চায়ের দোকান বসতো। এসব দোকানের কারণে ইসি ভবনের সামনের মূল সড়কটি সংকীর্ণ হয়ে পড়তো। এছাড়াও, দোকানগুলোর এলোমেলো বৈদ্যুতিক তারের জট আগুন লাগার ঝুঁকি তৈরি করছিল।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে স্থায়ী দোকান বসানো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শুধু যানজটই নয়, নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি