ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
ডুয়া নিউজ:বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় এর দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কম দামে ইলিশ বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থাটি ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকায়।
আগামীকাল রোরবার (১৯ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস জানিয়েছেন, এই লটে বিক্রয়ের জন্য ইলিশ মাছের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে আসলে আগে পাবেন এবং আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে।
বিএফডিসির তথ্য অনুযায়ী, সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছের সরবরাহ নিশ্চিত করতে ‘ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়’ সেবামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করছে। কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ কিনে হোন ধন্য’।
বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী জানান, মানুষের জন্য কম দামে ইলিশ মাছ সরবরাহ করতে কোন লাভ ছাড়া তারা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। পরীক্ষামূলকভাবে স্বল্পমূল্যে ইলিশ মাছ বিক্রিতে সফলতা পেলে ভবিষ্যতে তারা আরও বড় উদ্যোগ নেবেন।
এই ইলিশ মাছ বঙ্গোপসাগর থেকে ফিশিং জাহাজের মাধ্যমে ধরা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন