ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও, কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদিত হয়েছে।
গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে ছিল অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা উত্তীর্ণদের কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট (ক্যাডেট সিডিসি) প্রদান এবং প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাবও সভায় অনুমোদন লাভ করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা