ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তাপসের ব্যাংক জব্দে আদালতের আদেশ
নিজস্ব প্রতিবেদক :ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রহমান তার আবেদনে উল্লেখ করেন, তাপসের এই তিনটি ব্যাংক হিসাবে বর্তমানে ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন।
আবেদনে আরও বলা হয়, শেখ ফজলে নূর তাপসের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অর্থ তিনি অবৈধভাবে অর্জন করে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলে দুদকের অভিযোগ।
তদন্তে এখনো তার সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত না হলেও, ইতোমধ্যে যেসব অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, সেগুলো যাতে অন্য কোথাও সরিয়ে না ফেলা যায়, সে লক্ষ্যে তার ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পদ জব্দ করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান