ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গণতন্ত্র মঞ্চের বড় চমক: মান্না-সাকি-তানিয়ারা লড়বেন যেসব আসনে
নিজস্ব প্রতিবেদক :বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে ১৩৮ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ শীর্ষ নেতারা। জোট জানায়, এই ছয় দল যৌথভাবে নির্বাচনে অংশ নেবে এবং ভবিষ্যতে মঞ্চের পরিধি আরও বাড়তে পারে।
ঘোষিত তালিকা অনুযায়ী, বগুড়া-২ আসন থেকে লড়বেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ থেকে জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ থেকে হাসনাত কাইয়ূম এবং জামালপুর-৫ থেকে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির অনুরোধে জোটটি ইতোমধ্যে প্রাথমিক তালিকা তৈরি করেছে এবং শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে তালিকাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত