ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্থানীয় সরকার ও প্রশাসনিক সংস্কার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সুপরিচিত অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। তিনি স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যাপক ড. তোফায়েল আহমেদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের পথিকৃৎ। তার অসাধারণ প্রজ্ঞা, দক্ষতা ও নিষ্ঠা দেশের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তার প্রয়াণে আমরা একজন প্রতিভাবান গবেষক ও নিবেদিতপ্রাণ নেতা হারালাম।”
তিনি আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও বিশ্লেষক ছিলেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক শাসন ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন নিবেদিত ছিলেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় প্রায় ২০টি গ্রন্থ রচনা করেছেন এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় অসংখ্য গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর