ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চকক্ষ প্রয়োজন: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত উচ্চকক্ষ থাকলে বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও একক সিদ্ধান্তের সংস্কৃতি রোধ করা যেত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত হতো, এবং কোনো রাজনৈতিক দল দমনমূলক বা একচ্ছত্র হয়ে উঠতে পারত না।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে’ শীর্ষক এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটি আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায়।
ড. বদিউল আলম মজুমদার বলেন, “কোনো রাজনৈতিক দল যাতে আবার দানব হয়ে না ওঠে, সেই লক্ষ্যেই উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব এসেছে। আমাদের দেশে বহু নিবর্তনমূলক আইন হয়েছে, যা উচ্চকক্ষ থাকলে অন্তত কিছুটা সংযত করা যেত।”
তিনি আরও বলেন, “উচ্চকক্ষ থাকলে পঞ্চদশ সংশোধনী সম্ভব হতো না, যা দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করেছিল। সংবিধান সংশোধনীর মতো বিষয়ে কোনো একক দলের একচ্ছত্র সিদ্ধান্ত ঠেকাতেই উচ্চকক্ষ প্রয়োজন। এতে জবাবদিহিতা নিশ্চিত হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত