ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ডাকঘর হবে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ডাক বিভাগকে শুধু চিঠিপত্রের সেবা দিতে সীমাবদ্ধ না রেখে দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত করে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, ডাকঘরগুলো স্থানীয় অর্থনীতির কার্যকর ‘ওয়ান স্টপ সেন্টার’ হিসেবে ভূমিকা রাখবে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডাক দিবস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপিত হচ্ছে। তিনি ডাক বিভাগকে এই বিশেষ দিনে অভিনন্দন জানিয়ে বলেন, এটি শুধু সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, সমাজের একটি প্রাচীন ও বিশ্বস্ত প্রতিষ্ঠান।
প্রধান উপদেষ্টা জানান, ডাকঘরের বিস্তৃত নেটওয়ার্ক দেশের সর্বশেষ প্রান্তিক মানুষদের কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে। তাই বর্তমান সময়ে ডাকঘরকে কেবল বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে নয়, বরং উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তরিত করতে হবে।
ড. ইউনূস আরও বলেন, ডাকঘরগুলোকে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত। এতে ই-কমার্স সহায়তা, ডিজিটাল আর্থিক সেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য পরিবহন ও বিপণন এবং কৃষক ও প্রান্তিক জনগণের জন্য তথ্য বিনিময়সহ বহু কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এই রূপান্তরের প্রক্রিয়ায় ডাক বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং দেশবাসীর সহযোগিতা তিনি প্রত্যাশা করেন।
প্রধান উপদেষ্টা সর্বশেষে বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট