ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজার থেকে খেলার মাঠে: কে এই রুবাবা দৌলা?
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পরিচালক নিয়োগ পেয়েছেন—তিনি রুবাবা দৌলা। শেয়ারবাজারের বোর্ডরুম থেকে দেশের ক্রিকেট প্রশাসনে পদার্পণ করে তিনি নতুন ইতিহাস গড়লেন।
সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করে তার স্থলে রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইসফাক আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। ফলে রুবাবা দৌলার অন্তর্ভুক্তি বিসিবির নতুন গঠনতন্ত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ব্যবসায়িক অঙ্গনে রুবাবা দৌলা পরিচিত এক নাম। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দেশের শীর্ষ টেলিকম কোম্পানি—গ্রামীণফোন ও এয়ারটেলে উচ্চপদে কাজ করেছেন।
রুবাবা দৌলা এর আগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শেয়ারবাজারের বোর্ডরুমে নেতৃত্ব দেওয়ার পর এবার তিনি যাচ্ছেন দেশের ক্রিকেট প্রশাসনের নতুন মঞ্চে।
ব্যবসা ও প্রযুক্তি খাতের পাশাপাশি খেলাধুলার সঙ্গে রুবাবা দৌলার সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন তিনি।
বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ক্রিকেটে নিয়ম-কানুন প্রতিনিয়ত বদলাচ্ছে, কিন্তু আমাদের গঠনতন্ত্র পুরনো। নারীদের অন্তর্ভুক্তি সময়ের দাবি। এটি হবে বিসিবির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন।”
রুবাবা দৌলার এই নিয়োগকে অনেকে বাংলাদেশের ক্রিকেটে নারী নেতৃত্বের সূচনা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, শেয়ারবাজার থেকে শুরু করে প্রযুক্তি ও খেলাধুলা—সবক্ষেত্রেই তার উপস্থিতি নারীদের প্রশাসনিক অংশগ্রহণে নতুন অনুপ্রেরণা জোগাবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি