ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ-বাহরাইন দ্বিপাক্ষিক বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাহরাইনের তিন মন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান। ড. আসিফ নজরুল তার আলোচনায় বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করার আহ্বান জানান। বিশেষত, বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি এক্সপার্ট, মেডিকেল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব রাখেন। এছাড়া, দ্রুত ফ্যামিলি ভিসা চালু করার অনুরোধ জানান এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপদেষ্টা আসিফ নজরুলকে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ও বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ