ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
জন্মনিবন্ধন ছাড়াই ডিএনসিসিতে টাইফয়েড টিকা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শিশু-কিশোররা এবার জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা নিতে পারবে। ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী বুধবার (৮ অক্টোবর) গুলশান-২-এর নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মাহমুদা আলী জানান, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এই সময় মোট ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্রছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু টিকা পাবেন।
তিনি আরও বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের জন্য টিকাটি বিনামূল্যে দেওয়া হবে। সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে নিবন্ধন করতে হবে। এখানে জন্মনিবন্ধন নম্বর প্রদান না করলে নিবন্ধন সম্পন্ন হবে না এবং ভ্যাকসিন কার্ডও দেওয়া হবে না।
যেসব শিশুর জন্মনিবন্ধন নেই, তাদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। সরাসরি নির্ধারিত কেন্দ্রে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তথ্য নিয়ে টিকা কার্ড তৈরি করবেন এবং শিশুরা টিকা নিতে পারবে। জন্মনিবন্ধন থাকা শিশুরা হলুদ রঙের সার্টিফিকেট পাবেন, আর জন্মনিবন্ধন ছাড়া টিকা নিলে সার্টিফিকেটের রঙ হবে সবুজ।
শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া মোট ১০ দিন। স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে ১৮ দিন টিকাদান হবে। ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতেও একইভাবে টিকা দেওয়া হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)