ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
হঠাৎ বাংলাদেশের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে যথাযথভাবে অভ্যর্থনা জানায়।
আইএসপিআর বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পারিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি পারস্পরিক কার্যক্রম পর্যবেক্ষণ করে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে বোঝাপড়ার সমন্বয়ও বৃদ্ধি পাবে।
আইএসপিআর আরও জানিয়েছে, এই সফরের ফলে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীর উৎকর্ষ সাধন আরও বেগবান হবে। সফরের সময় বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করেছিল। এই ধরনের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি পায়। ইউএসএস ফিৎসজেরাল্ড সফরের শেষে ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ