ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রকল্প বন্ধ হয়নি, উদ্যোগ বাড়ছে: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চালু হওয়া কোনো প্রকল্প বন্ধ হয়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটাতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।
বুধবার (৮ অক্টোবর) সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় মহিষ প্রজনন সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
তিনি বলেন, দেশের মানুষ যেন কোনোভাবেই পুষ্টির ঘাটতিতে না থাকে, সেজন্য সরকার সচেষ্ট। বিশেষ করে আমিষের চাহিদা পূরণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
সম্মেলন শেষে ফরিদা আখতার কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি