ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
তলানিতে বস্ত্র খাতের ৫ শেয়ার, দিশেহারা বিনিয়োগকারীরা
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই বস্ত্র খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখা হতো। কিন্তু বাস্তবতা এখন একেবারেই ভিন্ন। খাতটির একের পর এক কোম্পানির শেয়ারদর নেমে এসেছে বছরের সর্বনিম্ন পর্যায়ে। বুধবার (৮ অক্টোবর) বস্ত্র খাতের ৫ কোম্পানি— আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফ্যামিলি টেক্স, হামিদ ফেব্রিক্স, নিউলাইন ক্লথিং ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড—এর শেয়ার বছরের সবচেয়ে নিচের দামে লেনদেন হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার আজ লেনদেন হয়েছে ৫ টাকা ২০ পয়সায়, যা বছরের সর্বনিম্ন। দিনশেষে এর ক্লোজিং দাঁড়ায় ৫ টাকা ৩০ পয়সায়— অথচ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল ৮ টাকা ৮০ পয়সা।
ফ্যামিলি টেক্সের শেয়ার লেনদেন হয়েছে ১ টাকা ৭০ পয়সায়, যা বছরের সবচেয়ে কম। দিনশেষে ক্লোজিং হয় ১ টাকা ৮০ পয়সায়, সর্বোচ্চ ছিল ৩ টাকা ৩০ পয়সা।
হামিদ ফেব্রিক্সের শেয়ারদর আজ নেমে এসেছে ৬ টাকা ৬০ পয়সায়, যা বছরের সর্বনিম্ন। ক্লোজিং হয়েছে ৬ টাকা ৭০ পয়সায়, অথচ একসময় এর দাম ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
নিউ লাইন ক্লথিংয়ের শেয়ার আজ লেনদেন হয়েছে ৪ টাকা ৭০ পয়সায়— বছরের মধ্যে এটিই সর্বনিম্ন। দিনশেষেও দাম অপরিবর্তিত থাকে, অথচ বছরের সর্বোচ্চ ছিল ২৬ টাকা।
তুংহাই নিটিংয়ের শেয়ার আজ নেমেছে ১ টাকা ৯০ পয়সায়, ক্লোজিং হয়েছে ২ টাকায়— বছরের মধ্যে সর্বোচ্চ ছিল ৩ টাকা ৭০ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, বস্ত্র খাতের এই ধারাবাহিক পতন বিনিয়োগকারীদের হতাশ করে তুলছে। এক সময় যেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, আজ সেগুলোই তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিনিয়োগকারী বলছেন, দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতে এখন তারা শুধু পুঁজির কিছুটা ফেরত পাওয়ার আশায় তাকিয়ে আছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই খাতের কোম্পানিগুলোর দুর্বল আর্থিক অবস্থান, উৎপাদন সংকট ও ব্যবস্থাপনায় অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা হারাতে বাধ্য করেছে। বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং এই কোম্পানিগুলোর পুনর্গঠন এখন সময়ের দাবি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ