ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছ ব্যবস্থায় যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হতে পারে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলিও ভর্তি পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিচ্ছে অনেকে ইতিমধ্যে এ বিষয়ে সভা আহ্বান করেছে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার দিকেও অগ্রসর হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।
সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে (২০২৪-২৫) ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। তবে এবার সেই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা শিগগিরই একটি সরাসরি বৈঠক করব, সম্ভবত ইউজিসিতে। সেই সভা শেষে পরবর্তী কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে। চলতি মাসের মধ্যেই মিটিংটি করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আগে যে পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে সরে গিয়েছিল, সরকার চাইছে তারা আবার ফিরে আসুক। আশা করছি, এ বিষয়ে সরকার উদ্যোগ নেবে। একই সঙ্গে নতুন অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোও এবার গুচ্ছ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা