ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আদালতের কার্যতালিকা বাধ্যতামূলক অনলাইন করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের সেবাকে আধুনিক ও সহজলভ্য করতে দেশের সব আদালতের প্রতিদিনের কার্যতালিকা শতভাগ অনলাইনে প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও ডিজিটাল ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনলাইন কজলিস্ট সিস্টেম সম্পূর্ণরূপে উন্নয়ন করা হলেও দেশের সব জেলা আদালতে কার্যতালিকার তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে না। ফলে বিচারপ্রার্থীদের নিজেদের মামলার তথ্য জানতে আদালতে উপস্থিত হতে হয়, যা সেবা গ্রহণে নানা ধরনের ভোগান্তি তৈরি করছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিচারব্যবস্থার আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত আপডেট করা অপরিহার্য। পূর্বে এ বিষয়ে সার্কুলার জারি করা হলেও অনেক আদালতে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
এই প্রেক্ষাপটে, দেশের সব আদালতের জন্য প্রতিদিনের কার্যতালিকা শতভাগ অনলাইনে প্রকাশ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিচারপ্রার্থীরা ঘরে বসেই মামলা সংক্রান্ত তথ্য জানতে পারবেন এবং বিচার প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)