ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে সরকারি চাল সহায়তা
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলায় মা ইলিশ সংরক্ষণ ও আহরণ নিষেধাজ্ঞার সময়ে প্রায় ৪৫ হাজার ৬১৫ জেলেকে মানবিক খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়েছে। এই খাদ্য সহায়তা জেলেদের অবস্থা সুসংহত রাখতে দ্রুত সরবরাহ করা হয়েছে।
জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, জেলা প্রশাসক গত ২৯ সেপ্টেম্বর মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা বরাবর চিঠি দিয়ে জানিয়েছিলেন, ৩ অক্টোবরের মধ্যে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে। এ অনুযায়ী ৪৩টি পৌরসভা ও ইউনিয়নের জেলেদের জন্য মোট ১১৪০.৩৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। গুদাম থেকে ইউনিয়ন পর্যন্ত চাল পৌঁছানোর জন্য মোট দুই লাখ ৮৫ হাজার ৯৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
হাইমচর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক জানান, উপজেলায় ১২ হাজার ৩০৩ পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। চান্দ্রা ইউনিয়নের জেলে সাইফুল ইসলাম বলেন, “চাল ওজনে ঠিক পেয়েছি। দুইজন জেলেকে ২৫ কেজি করে দেওয়া হয়েছে, আলাদা ওজন দেওয়ার প্রয়োজন হয়নি।”
বাবুল মিজি জানান, ২২ দিন বেকার থাকার কারণে এই খাদ্য সহায়তা তাদের জন্য সহায়ক হয়েছে। তিনি আরও বলেন, এই সহায়তা আরও বৃদ্ধি করা উচিত।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, প্রত্যেক উপজেলা মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তা দ্রুত ও সুষ্ঠুভাবে পৌঁছানোর চেষ্টা চালানো হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়