ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক
ডুয়া ডেস্ক : বাংলাদেশসহ সব দেশের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। চার মাস মেয়াদের এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন তারা। এ ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বা বিশ্বব্যাংকের কোনো কান্ট্রি অফিসে হবে। গত ১৫ জানুয়ারি থেকে এ আবেদন শুরু হয়েছে।
যেসব বিষয়ে আবেদন করতে পারবেন:
অর্থনীতি, ফিন্যান্স, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), সামাজিক বিজ্ঞান (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান), কৃষি, পরিবেশ, প্রকৌশল, নগর-পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের যাবতীয় খরচ বহন করবে বিশ্বব্যাংক। আবেদনের জন্য কোনো বয়সসীমা নেই। কোনো ইংরেজি ভাষা পরীক্ষা দিতে হবে না। তবে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের সিভি, স্টেটমেন্ট অব ইন্টারেস্টসহ আবেদন করতে হবে। একবার আবেদন করলে আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না।
আবেদন করতে যা যা প্রয়োজন
জীবনবৃত্তান্ত (সিভি)
স্টেটমেন্ট অব ইন্টারেস্ট
স্নাতক ডিগ্রিতে তালিকাভুক্তির প্রমাণপত্র।
আবেদনে যোগ্যতার মানদণ্ড
আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
ইংরেজিতে পারদর্শী হতে হবে। তবে ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, আরবি, পর্তুগিজ ও চীনা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা;
কম্পিউটিংয়ে এবং অন্য যেকোনো দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে।
সুযোগ-সুবিধা
ঘণ্টাপ্রতি বেতন দেওয়া হবে।
ভ্রমণ খরচ বাবদ ৩ হাজার ডলার মিলবে। বাংলাদেশি টাকায় ৩ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা।
ইন্টার্নশিপের তথ্য
আবেদন শেষে আগামী মার্চে সাক্ষাৎকারের জন্য ডাক পাবেন আবেদনকারীরা।
এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।
সব কার্যক্রম শেষে ২০২৫ সালের মে মাসে শুরু হবে ইন্টার্শশিপ প্রোগ্রাম।
আগামী বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চলবে ইন্টার্নশিপ।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু