ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
এনসিপি উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে নয়: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তার দল শুধু উচ্চ কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) চায়, নিম্ন কক্ষে নয়। তিনি ঐকমত্য কমিশনে বারবার এই বিষয়টি উত্থাপন করেছেন এবং বলেছেন যে, প্রথমে উচ্চ কক্ষে পিআর প্রয়োগ করে সফলতা এবং প্রাসঙ্গিকতা প্রমাণিত হলে পরবর্তীতে নিম্ন কক্ষেও তা বিবেচনা করা যেতে পারে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, তারা ইতিবাচকভাবে ভাবছেন যে প্রতীক সমস্যার সমাধান হবে। তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কোনো স্বেচ্ছাচারিতা করবে না। তিনি বলেন, আইনগতভাবে শাপলা তাদের প্রাপ্য এবং নির্বাচন কমিশন যদি এটি না দেয়, তাহলে তাদের নির্বাচন করার গ্রহণযোগ্যতা থাকবে না।
নির্বাচন কমিশনের আচরণের সমালোচনা করে তিনি বলেন, আইনগতভাবে প্রাপ্য প্রতীক দিতে যদি কমিশন স্বেচ্ছাচারিতা করে এবং কোনো ব্যাখ্যা না দেয়, তাহলে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই আচরণ গ্রহণযোগ্য নয়। নির্বাচনের আগে যদি একটি দলকে তার নৈতিক ও আইনগত প্রাপ্য প্রতীক দিতেই এমন অবস্থা হয়, তাহলে নির্বাচনের সময় কিভাবে আস্থা রাখা যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এনসিপির এই নেতা কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কিছু উপদেষ্টা শুধু রুটিন কাজ করছেন এবং তারা তাদের মন্ত্রণালয়ে কী কী সংস্কার করেছেন তা প্রকাশ্যে বলছেন না। তিনি অভিযোগ করেন যে, কিছু উপদেষ্টার ক্ষেত্রে কোন দল ক্ষমতায় আসতে পারে, সেই দলের সঙ্গে বেশি ওঠা-বসা, আলাপচারিতা এবং তাদের দাবিগুলোর দিকে ঝুঁকে পড়ার মতো আচরণ দেখা যাচ্ছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি মনে করেন, আওয়ামী লীগ ফিরে এলে জুলাই বিপ্লব (২০২৪) মিথ্যা প্রমাণিত হবে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি যারা আওয়ামী লীগের ফিরে আসার স্বপ্ন দেখেন, তাদের এই স্বপ্ন দেখা বন্ধ করার আহ্বান জানান।
সভায় এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলা সমন্বয়কারী আলাউল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি