ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
‘কৃষিজমি সুরক্ষা জাতীয় চ্যালেঞ্জ’
নিজস্ব প্রতিবেদক: কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিজমি শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়, এটি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির মূল স্তম্ভ। দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ স্থিতিশীলতা সরাসরি কৃষিজমির ওপর নির্ভর করছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত নগরায়ন, শিল্পায়ন এবং অবকাঠামো সম্প্রসারণের কারণে কৃষিজমি ক্রমশ হ্রাস পাচ্ছে, যা এখন একটি জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ খসড়া পর্যালোচনা সভায় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। তিনি জানান, এই খসড়া অধ্যাদেশের লক্ষ্য হলো কৃষিজমি রক্ষা, পরিকল্পিত ভূমি ব্যবহার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, ভূমি ব্যবহার শুধু প্রশাসনিক দায়িত্ব নয়; এটি জাতীয় টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত। সঠিক নীতি, সচেতনতা ও প্রযুক্তির সমন্বয়ে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এ অধ্যাদেশে ভূমি জোনিংয়ের ১৪টি শ্রেণিবিন্যাস করা হয়েছে, যা মন্ত্রণালয় ও বিভাগের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও উল্লেখ করেন, কৃষিজমি সুরক্ষা এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ না করলে আমাদের টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। এই অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ, পরিকল্পিত এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে পারব।
সভায় আরও উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ