ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আর্থিক সমস্যা কাটিয়ে সিলেটকে উড়িয়ে জয়ে ফিরল রাজশাহী
ডুয়া ডেস্ক : পারিশ্রমিক পেয়ে ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। দুর্বার রাজশাহী আর্থিক সমস্যা কাটিয়ে বিপিএলে জয়ের ধারায় ফিরেছে। এক ম্যাচ বিরতির পর তারা আবার বিজয়ের স্বাদ পেয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) তারা সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে।
বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুতেই পারিশ্রমিক ইস্যুতে অনুশীলনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন রাজশাহীর ক্রিকেটাররা। পরে সে ঘটনা গণমাধ্যমে আসায় বিসিবির চাপের মুখে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক প্রদান করেছে রাজশাহীর মালিকপক্ষ।
টস জিতে আগে ব্যাটে করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান স্কোরবোর্ডে জমা করেন তারা। জবাব দিতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে ১৭.৩ ওভারে ১১৯ রান তুলতেই গুটিয়ে গেছে সিলেট।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটের মোটে তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান এসেছে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা জাকির হাসানের ব্যাটে।
৭ ইনিংসে ব্যাটে করে ২৯০ রান নিয়ে এখন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাকির, শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসানের রান ৮ ইনিংসে ৩০৮।
এছাড়া ২০ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন জাকের আলী, ২০ রান আসে জর্জ মানসির ব্যাটে। তবে দলের বেশিরভাগ ব্যাটারের দায়সারা ব্যাটিংয়ে লক্ষ্য থেকে অনেক দূরেই থামতে হয় সিলেটকে।
রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম। দুটি করে উইকেট যায় তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আফতাব আলমের ঝুলিতে।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে রায়ান বার্লের দলীয় সর্বোচ্চ ৪১ ও অধিনায়ক এনামুল হক বিজয়ের ৩২ রানের ইনিংসে চড়ে ১৮৪ রান পর্যন্ত পৌঁছায় রাজশাহী। সিলেটের পক্ষে বল হাতে সফল বাঁহাতি পেসার রুয়েল মিয়া নেন ৩ উইকেট।
এই জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চার নম্বরে অবস্থান করছে রাজশাহী। আর সাত ম্যাচে কেবল দুই জয় পাওয়া সিলেট ৪ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?