ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আইসিটি অভিযুক্তরা কি সংসদে বসতে পারবে?
নিজস্ব প্রতিবেদক :আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সেই ব্যক্তি সংসদ সদস্য বা সরকারি পদে থাকতে পারবেন না বলে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত বা থাকা, স্থানীয় সরকার সংস্থার চেয়ারম্যান, মেয়র, কমিশনার বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া, প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্য হবেন না।
তবে প্রজ্ঞাপনে একটি শর্তও সংযোজন করা হয়েছে। যদি ট্রাইব্যুনাল অভিযুক্তকে অব্যাহতি বা খালাস দেয়, সেই ক্ষেত্রে উক্ত বিধান আর প্রযোজ্য হবে না।
এই প্রজ্ঞাপনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তিদের সরকারি ও রাজনৈতিক দায়িত্বে থাকা সীমিত করা হলো, যা জনগণের আস্থা ও স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট