ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
'বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পরিষেবা আরও বাড়ানো হবে'
নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রদানের পরিমাণ আরও বাড়ানো হবে।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে 'ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব)' প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে ভারতীয় পররাষ্ট্রসচিব এই তথ্য জানান।
বিক্রম মিশ্রি বলেন, "বাংলাদেশে আমাদের অন্যতম বৃহৎ ভিসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি গত বছরের জুলাই-আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল, বর্তমানে তা প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। এরই মধ্যে ভিসা ইস্যুর হার বেড়েছে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যুর সংখ্যা বিশ্বের যেকোনো স্থানে আমাদের বৃহত্তম কার্যক্রমগুলোর একটি। ৫ আগস্টের ঘটনার সময় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কিছুটা প্রভাবিত হয়েছিল, তাই ভিসা পরিষেবা পরিচালনায় কর্মীবিন্যাসে পরিবর্তন আনতে হয়েছিল। এখন ভিসা কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি গতি পেয়েছে।"
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত থেকে 'পুশইন' বেড়ে যাওয়ার বিষয়ে বিক্রম মিশ্রি জানান, পুশইন একটি আইনি প্রক্রিয়ার বিষয় এবং এ ধরনের কার্যক্রম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই হওয়া উচিত।
সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত নিরাপত্তা এবং মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে। নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি