ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
চাকরিতে বয়স ৩৫ প্রত্যাশীদের নতুন কর্মসূচির ঘোষণা
ডুয়া ডেস্ক : চাকরিতে বয়স ৩৫ প্রত্যাশীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
আগামী সোমবার সকাল ১০টায় শাহবাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করে মওদুদ আহাম্মেদ মিঠু বলেন, “চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ ১৩ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম, সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকার ৩৫ প্রত্যাশী ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করেছে। আমরা সরকারের ৩২ বছর ঘোষিত প্রহসনের গেজেট প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক ঘোষিত চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত রেখে তা অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, “২০ জানুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করব। আমরা চাই না কোনো জনদুর্ভোগ তৈরি হোক। তাই সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে যেন দেখা করার সুযোগ করে দেওয়া হয়।”
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মো. ইউসুফ জামিল, সঞ্জয় দাস, আল-আমিন রাজু, ইমাম উদ্দীন ইমামসহ কয়েকজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন