ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক :তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ সোমবার তিনি দেশে পৌঁছেছেন। বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
বিমানবাহিনীপ্রধান ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তুরস্ক সফর করেন, যেখানে তিনি তুরস্কের বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সফরের সময় তিনি তুরস্কের বিমানবাহিনীর কমান্ডার, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।
এছাড়া এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।
বিমানবাহিনীপ্রধান তুরস্কের উদ্দেশ্যে গত ১ অক্টোবর ঢাকা ত্যাগ করেছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)