ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গুম মামলার তদন্ত রিপোর্ট আসছে শিগগিরই
নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা গতকালই বলে দিয়েছি, শিগগিরই এ সপ্তাহের মধ্যে অনেক ঘটনার বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন। আমরা আজ এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না।”
বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে তিনি জানান, তদন্তের জন্য যে সময় প্রয়োজন ছিল, তা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন একের পর এক মামলার ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। এতে বিচারিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
তাজুল ইসলাম আরও বলেন, অনেক মামলাই এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির প্রত্যাশিত মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল সঠিক পথে এগোচ্ছে। আশা করা হচ্ছে, সময়মতো বিচার কাজ সম্পন্ন হবে।
ওবায়দুল কাদেরের মামলার অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “সব একসাথে সম্ভব নয়। ধাপে ধাপে সব মামলা এগোচ্ছে। সময়মতো ফলাফল আপনারা দেখতে পাবেন। কেউ দায়মুক্তি বা পালিয়ে বাঁচার আশা করবেন না ন্যায়বিচার তার নিজ গতিতে চলবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত