ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ড. ইউনূসের থ্রি জিরো মডেল নিতে চায় আইসেস্কো
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্বকে (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নির্গমন) নিজেদের কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চায় ইসলামিক বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা আইসেস্কো। এ লক্ষ্যেই সংস্থাটির মহাপরিচালক ড. সেলিম এম আল মালিক সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে আইসেস্কোর মহাপরিচালক ড. সেলিম এম আল মালি ড. ইউনূসের বৈশ্বিক প্রভাব ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির উচ্চ প্রশংসা করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবার ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানার পর থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। খেলাধুলা, পরিবেশ ও সামাজিক ব্যবসার ক্ষেত্রেও ইউনূসের চিন্তাধারা তাকে মুগ্ধ করেছে।
ড. মালিক বলেন, ‘আমি বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং জাতীয় সংস্কারের জন্য আপনাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছি। আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’
তিনি জানান, আইসেস্কোর যুব সম্প্রদায়, শিক্ষা ও পরিবেশগত উদ্যোগের কৌশলগত কাঠামোর মধ্যে থ্রি জিরো তত্ত্ব অন্তর্ভুক্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসের অনুমতি চাইতে এসেছেন। তার মতে, ইউনূসের দৃষ্টিভঙ্গি আইসেস্কোর মিশনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
এ সময় তিনি খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা ও সামাজিক ব্যবসা মডেল নিয়ে সংস্থার চলমান কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি জানান, ব্রুনাই, আলজেরিয়া ও নাইজেরিয়াসহ কয়েকটি দেশ ইতোমধ্যে এসব উদ্যোগ থেকে উপকৃত হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসও আইসেস্কোর শিক্ষাক্ষেত্র ও টেকসই উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি তরুণদের ক্ষমতায়ন এবং উদ্ভাবনী সামাজিক ব্যবসা প্রসারে ভবিষ্যতে যৌথ সহযোগিতার সম্ভাবনাকে স্বাগত জানান।
এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে