ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ঢাকায় পৌঁছেছেন হামজা, প্রস্তুতি শুরু বিকেলেই
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে আলোচিত তারকা হামজা দেওয়ান চৌধুরী আজ ঢাকায় পৌঁছেছেন। লন্ডন থেকে দীর্ঘ যাত্রা শেষে সকাল ১১:০৫ মিনিটে সিলেট হয়ে রাজধানীতে পৌঁছান ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে গিয়ে তিনি কিছুটা বিশ্রাম নেন। বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
হামজার আগমনে প্রাণ ফিরে পেয়েছে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি ক্যাম্পে। আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের এই ম্যাচকে সামনে রেখে দলের প্রস্তুতি জোরদার করা হয়েছে।
স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা প্রাথমিকভাবে ৩০ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডেকেছিলেন। তবে ইনজুরির কারণে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম ও ফরোয়ার্ড সুমন রেজা ছিটকে গেছেন। ফলে এখন ক্যাম্পে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন। এছাড়া দলের গুরুত্বপূর্ণ তিন সদস্য ডিফেন্ডার তপু বর্মন, তারিক কাজী ও ফরোয়ার্ড আল-আমিন হালকা চোটের কারণে অনুশীলনে সীমিত রয়েছেন। মেডিকেল টিম জানিয়েছে, তাদের চোট গুরুতর নয়।
প্রবাসী তারকা শমিত সোম, যিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন, আগামীকাল (৭ অক্টোবর) রাত ৮:০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। এর ফলে মাত্র একটি অনুশীলনের সুযোগ পেয়ে ৯ অক্টোবরের ম্যাচে মাঠে নামবেন তিনি।
বাংলাদেশ বাছাইপর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে চাপে পড়ে। এরপর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বর্তমানে তালিকার তিন নম্বরে রয়েছে লাল-সবুজ দল। দুই ম্যাচে সমান ১ পয়েন্ট পেলেও গোল না পাওয়ায় ভারতের অবস্থান তার চেয়ে নিচে। অন্যদিকে, হংকং ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং সিঙ্গাপুর ৪ পয়েন্ট ও ভালো গোল ব্যবধানে শীর্ষে রয়েছে।
হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া বাংলাদেশ এশিয়ান কাপের স্বপ্ন বাঁচাতে পারবে না। ম্যাচে হার বা ড্র হলে এশিয়ান কাপের আশা কার্যত শেষ হয়ে যাবে।
এই ম্যাচে চতুর্থবার জাতীয় দলে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে শিলংয়ে ২৫ মার্চ তার অভিষেক হয়েছিল। এর মধ্যে তিনি একটি গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। জাতীয় দলে তার প্রভাব নিয়ে কোচ ও সমর্থকদের মধ্যে যথেষ্ট আশাবাদ দেখা যাচ্ছে।
পরবর্তী খেলায়, হংকংয়ের বিপক্ষে ঢাকার ম্যাচ শেষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, হংকংয়ের মাটিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস