ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শুরু, অপেক্ষা ফলাফলের
নিজস্ব প্রতিবেদক :আলোচনা, সমালোচনা, শঙ্কা ও বাধা সত্ত্বেও অনুষ্ঠিত হচ্ছে বিসিবি নির্বাচন। তবে মূল নাটকের দৃশ্য তিন দিন আগে দৃশ্যায়ন হয়ে গেছে। সোমবার (৬ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ চলছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ভোটকেন্দ্রে সকালেই নিজের ভোট প্রদান করেছেন বিসিবির বর্তমান পরিচালক ও নির্বাচনে পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকে বলেন, “আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।”
ভোটের পরিবেশ নিয়ে পরে মন্তব্য করতে চেয়েছেন বুলবুল। তিনি জানান, “যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলবো। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।”
তফসিল অনুযায়ী, বোর্ড পরিচালক পদে ভোটগ্রহণের প্রাথমিক ফলাফল সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে। এরপর পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুই সহসভাপতি।
সভা শেষে রাত ৯টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ফলে ক্রিকেট মহলে এখন উত্তেজনা ও রোমাঞ্চের পরিবেশ বিরাজ করছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)