ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
স্বর্ণসহ অভিনেত্রী আটক, নতুন তথ্য প্রকাশ্যে
ডুয়া নিউজ : বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে এক কেজি সোনাসহ নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) ও মোহাম্মদ রায়হান ইকবাল (৩০) নামে দুই যাত্রীকে আটক করেছে।
শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। এরমধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা ৫৪৩ গ্রাম এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, দুবাই থেকে আসা যাত্রী অনামিকা জুথি দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইন তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো দুই যাত্রী হাতব্যাগে বহন করছিলেন।
অনামিকা জুথী একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন। একসময় বিনোদন অঙ্গন থেকে সরে যান তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে আটকের ঘটনাকে ভুল দাবি করে ওই অভিনেত্রী জানান, আটক করার মতো কোনো ঘটনা ঘটেনি।
অনামিকা জুথী বলেন, ‘আটক করার মতো কোনো ঘটনা ঘটেনি। কিছু স্বর্ণ আমার সঙ্গে ছিল, সেগুলোর জন্য ট্যাক্স দিতে হয়েছে। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে, দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কীভাবে এত বড় ভুল তথ্য ছড়িয়েছে আমার জানা নেই। বিষয়টা আমার জন্য সম্মানহানিকর হলো।
বিমানবন্দর সূত্র জানায়, এ দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটযোগে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী এনএসআই ও শুল্ক গোয়েন্দারা তাদের একই বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টিমের কাছে হস্তান্তর করেছেন।
বাজুসের তথ্য অনুসারে, জব্দ করা স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে