ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সেপ্টেম্বরে পোশাক রপ্তানি কমেছে ৫.৬৬%
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৫.৬৬ শতাংশ হ্রাস পেয়েছে, যা দেশের সামগ্রিক রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব ফেলেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২৮৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের (৩০১ কোটি ডলার) চেয়ে ১৭ কোটি ডলার কম।
সেপ্টেম্বরে বাংলাদেশের সার্বিক রপ্তানি আয়ও কমেছে। গত মাসে ৩৬২ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের (৩৮০ কোটি ডলার) তুলনায় ৪.৭৩ শতাংশ কম।
বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্রেতারা নতুন ২০ শতাংশ রেসিপ্রোক্যাল শুল্কের একটি অংশ বাংলাদেশি সরবরাহকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শুল্ক সমন্বয়ের চাপ রপ্তানিকারকদের পক্ষে বহন করা সম্ভব নয়।
হাতেম আরও উল্লেখ করেছেন যে, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বাজারেও বাংলাদেশ কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে। চীন ও ভারত যুক্তরাষ্ট্রের ক্ষতি পুষিয়ে নিতে এসব বাজারে রপ্তানি বাড়াচ্ছে, যা বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।
তিনি আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক ক্রেতারা নতুন শুল্ক কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে পারলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রপ্তানি পুনরুদ্ধার হবে। এ সময়ে তিনি রপ্তানিকারকদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল