ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন করা যেতে পারে। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “সংসদ নির্বাচনের সঙ্গে মিলিয়ে গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই রায় চূড়ান্ত হবে এবং আগামী সংসদ তা মেনে চলবে।”
তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মোটামুটি সকল সিদ্ধান্তে একমত হয়েছে কমিশন। এ সময় তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলোর নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হবে। এছাড়া, ১০৬ অনুচ্ছেদে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে বিএনপি সরে এসেছে। এখন দলটি জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি এবং গণভোটের পক্ষে রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের