ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
কোরআন অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাসরুমের বাইরে অপূর্ব পাল ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফ মাটিতে রেখে তাতে লাথি মারেন ও পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। পরে ওই ঘটনার ভিডিও নিজেই ধারণ করেন তিনি।
এই দৃশ্য দেখেই উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অপূর্বর সঙ্গে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে সরিয়ে নেয়।
শিক্ষার্থীরা আরও জানান, শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার ভিডিওটি পোস্ট করা হয়। দ্রুত তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে।
রাতে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষার্থীর বাসার নিচে জড়ো হয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)