ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশে প্রতিদিন বাড়ছে অ্যানথ্রাক্স সংক্রমণ, সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক: রংপুর অঞ্চলে ফের অ্যানথ্রাক্স সংক্রমণ দেখা দিয়েছে, এতে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পীরগাছা উপজেলায় ইতোমধ্যে কয়েকজন সংক্রমিত হয়েছেন, পাশাপাশি মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায়ও সন্দেহভাজন কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত দুই মাসে পীরগাছায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত ৫০ জন ত্বকের সমস্যায় ভুগছেন এবং গত দুই মাসে মারা গেছে ৩০০-রও বেশি গবাদিপশু। অসুস্থ পশু জবাই ও মাংস নাড়াচাড়ার মাধ্যমে একটি পরিবারের চারজনসহ অন্তত ১০ জন সংক্রমিত হয়েছেন। ফলে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, অ্যানথ্রাক্স ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের ব্যাকটেরিয়ার কারণে হয়, যা মূলত পশু থেকে মানুষের শরীরে ছড়ায়। গরু, ছাগল ও ভেড়া প্রধান বাহক। সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না, তবে ত্বকের ক্ষত থাকলে সামান্য ঝুঁকি থাকতে পারে।
মানুষের মধ্যে অ্যানথ্রাক্সের তিন ধরনের সংক্রমণ দেখা যায়:
ত্বকজনিত (কিউট্যানিয়াস): ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করলে ঘা তৈরি হয়।
গ্যাস্ট্রোইনটেস্টিনাল: আক্রান্ত পশুর আধা রান্না মাংস খেলে সংক্রমণ হয়।
ইনহেলেশন: বাতাসে থাকা স্পোর ফুসফুসে ঢুকলে গুরুতর জটিলতা ও মৃত্যুঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যানথ্রাক্সে আতঙ্কিত না হয়ে দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন। সময়মতো অ্যান্টিবায়োটিক দিলে সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রতিরোধে পরামর্শ দেওয়া হয়েছে—অসুস্থ বা মৃত পশু জবাই, মাংস বিক্রি বা ব্যবহারে নিষেধাজ্ঞা, আক্রান্ত এলাকায় জীবাণুমুক্তকরণ ও কোয়ারেন্টিনের ব্যবস্থা, এবং সচেতনতা বৃদ্ধি। কোনো পশু হঠাৎ অসুস্থ হলে স্থানীয় প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে অ্যানথ্রাক্স নতুন রোগ নয়। পীরগাছা ছাড়াও অতীতে সিরাজগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়া ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় এর সংক্রমণ দেখা গেছে। বর্তমানে অ্যান্টিবায়োটিকের পর্যাপ্ত মজুত রয়েছে এবং স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি