ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বেসরকারি বাজার পরিচালনায় নতুন শর্ত আরোপ ডিএসসিসির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ এখন থেকে বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া বাজার চালু করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
শনিবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় যে কোনো বেসরকারি বাজার প্রতিষ্ঠা বা পরিচালনায় অবশ্যই লাইসেন্স নিতে হবে।
প্রবিধানমালা, ২০২২-এর আলোকে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বাইরে ব্যক্তিমালিকানাধীন জমি, কোনো প্রতিষ্ঠান বা সংস্থার অধীনস্থ স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো কিংবা খোলা জায়গায় বহু ক্রেতা-বিক্রেতার অংশগ্রহণে খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাকসবজি, পশু–পাখি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাবেচা হলে তা বাজার হিসেবে গণ্য হবে। এ ধরনের বাজার পরিচালনার জন্য সিটি করপোরেশন থেকে অনুমোদিত লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।
অন্যথায়, লাইসেন্স ছাড়া বাজার পরিচালনা করলে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ধারা ৯২ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিকের অপরাধ হিসেবে দায়ী করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে।
ডিএসসিসি সংশ্লিষ্ট সকলকে নিয়ম মেনে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের