ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শহিদুল আলম-গাজার পাশে সবসময় থাকবো: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রকিবেদক: গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা) অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে সবসময় থাকবে অন্তর্বর্তী সরকার এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ফ্লোটিলা ফর গাজায় অংশ নেওয়া ব্যক্তিদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিশেষ করে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শহিদুল আলম এ অভিযানে অংশ নিয়েছেন সেই একই দৃঢ়তা ও অবিচল সাহস নিয়ে, যা তিনি ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগের সময়ও দেখিয়েছিলেন। তার ভাষায়, আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে ড. ইউনূস বলেন, মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা ধ্বংস করছে মানবজাতির অর্জিত দীর্ঘ সংগ্রামের সাফল্য। গাজায় এ ট্র্যাজেডি সবচেয়ে ভয়াবহভাবে দৃশ্যমান শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও বিদ্যালয়সহ পুরো মহল্লা মুছে যাচ্ছে মানচিত্র থেকে।
তিনি আরও যোগ করেন, আমরা শহিদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি এখন এবং সর্বদা।
উল্লেখ্য, ইসরাইলি আগ্রাসন ও সর্বাত্মক অবরোধে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন দেশের ৪৫টির বেশি নৌযান গত মাসের শুরুর দিকে গাজার উদ্দেশে রওনা হয়। এর মধ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত মিডিয়া ফ্লোটিলা অভিযানে অংশ নিয়েছেন শহিদুল আলম। তিনি ২৮ সেপ্টেম্বর ইতালি থেকে এই নৌযাত্রায় যোগ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত